1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

তিনদিন ধরে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত তিনদিন ধরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একই সঙ্গে উত্তর দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত।

এর আগে গত শুক্রবার (১৩ ডিসেম্বর) চলতি শীত মৌসুমের ও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও তা বেড়ে গিয়ে ৯ ডিগ্রির ঘরে পৌঁছেছে।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ৩০ নভেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ০১ ডিসেম্বর সকালে ১০ দশমিক ৫ ডিগ্রি, ০২ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি, ০৩ ডিসেম্বর ১১ ডিগ্রি, ০৪ ডিসেম্বর ১১ দশমিক ৪ ডিগ্রি, ০৫ ডিসেম্বর ১২ ডিগ্রি, ৬ ডিসেম্বর ১২ দশমিক ৩ ডিগ্রি, ৭ ডিসেম্বর ১২ দশমিক ৫ ডিগ্রি, ৮ ডিসেম্বর ১১ দশমিক ৫ ডিগ্রি, ৯ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি, ১০ ডিসেম্বর ১৩ দশমিক ৭, ১১ ডিসেম্বর ১২ দশমিক ৮ ডিগ্রি, ১২ ডিসেম্বর ১২ দশমিক ৬ ডিগ্রি, ১৩ ডিসেম্বর ৮ দশমিক ৪ ডিগ্রি, ১৪ ডিসেম্বর ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে তাপমাত্রা কম থাকলেও কুয়াশার পরিমাণও অনেকটাই কম ছিল। একই সঙ্গে সকালে দেখা মিলেছে সূর্যের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস করা হলেও গত দুদিনে তা বেড়ে ৯ ডিগ্রির ঘরে গিয়ে পৌঁছায়। আজ রোববার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে গত তিনদিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট