1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

জামিন পেয়েও জেলে রাত কাটালেন আল্লু অর্জুন

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দিনভর চলে থানা-আদালত নিয়ে টানাহেঁচড়া। অবশেষে নায়ককে অন্তর্বর্তী জামিন দেন তেলঙ্গানা হাইকোর্ট;  ৫০ হাজার টাকার বন্ডে আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়।

এক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, শুক্রবার রাত পর্যন্ত জামিনের অর্ডার এখনও হাতে পৌঁছায়নি পুলিশের হাতে। অর্থাৎ শনিবার সকালের আগে তিনি জেল থেকে বের হতে পারছেন না, তা স্পষ্ট। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শনিবারেই হাজতবাস থেকে ছাড়া পাবেন আল্লু অর্জুন। তবে তার জন্য প্রথম শ্রেণির সেল প্রস্তুত রাখা হয়েছে। আর এই খবর ছড়াতেই হায়দরাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারের বাইরে আল্লু অর্জুনের অনুরাগীরা বিক্ষোভ শুরু করেন।

তবে এসব কিছুর পর তেলেঙ্গানা হাই কোর্ট ব্যক্তি স্বাধীনতার যুক্তিতে সুপারস্টারের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করায় হাসিও ফোটে অনুরাগীদের মুখে। ধৈর্য ধরে তারা অপেক্ষা করতে থাকেন, কখন জেল থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসবেন তাদের প্রিয় হিরো।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট