1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

দিনাজপুরে বেড়েছে শীতের প্রকোপ, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

দিনাজপুরে তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। দিনের বেশিরভাগ সময় মিলেছে না সূর্যের দেখা।

এ অঞ্চলে গত দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কমেছে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায়, বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট