1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

আমরা একটি উন্নত বাংলাদেশের প্রত্যাশায় আছি : পররাষ্ট্র সচিব

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের জন্য আরও ভালো আশা, প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে ঢাকা আগামী বছরের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, আসুন আমরা বাংলাদেশের জন্য আরও ভালো, আরও উন্নত রূপান্তরের জন্য কঠোর পরিশ্রম করি, তাহলে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (এফওএসএ) ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব।

মো. জসিম উদ্দিন বলেন, এ বছর বাংলাদেশ অনেক ত্যাগ ও রক্তপাত দেখেছে। আমরা অনেক তরুণ প্রাণ হারিয়েছি যারা এখন আর আমাদের মাঝে নেই। কিন্তু তাদের বীরত্বকে আমরা স্মরণ করি এবং উপলব্ধি করি। আসুন আমরা তাদের এ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে কাজ করি।

বৈশ্বিক বিষয়াবলী সম্পর্কে তিনি বলেন, সারা বিশ্বে গোলযোগ ও বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংস, অযৌক্তিকতা ও উন্মাদনা, অন্যায় ও অবিচার রয়েছে।

এফওএসএ প্রসঙ্গে মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার কারণে এর একটি প্রতিনিধিত্বমূলক দিক রয়েছে। এটি (এফওএসএ) একটি সংযোগকারীর ভূমিকা রাখে। কারণ বিভিন্ন সংস্কৃতিতে আমাদের বন্ধুদের সংযুক্ত করে। এটি চ্যারিটির ক্ষেত্রে কাজ করার পাশাপাশি মানবিক দিকও রয়েছে।

বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা প্রধান অতিথি হিসেবে চ্যারিটি মেলার উদ্বোধন করেন।

ঢাকায় অবস্থানরত বেশ কয়েকজন কূটনীতিক ও ব্যবসায়ী নেতারা দিনব্যাপী এ অনুষ্ঠানে যোগ দেন।

এফওএসএ দেশের স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়ে একটি স্বেচ্ছাসেবক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন যা জনহিতকর কাজের জন্য সুপরিচিত।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট