1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজশাহীতে ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম কামাল হোসেন (৫৫)। দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামে তার বাড়ি। তিনি সাইকেলে বেঁধে ঝুড়িতে করে মুরগির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, নিউ সেঞ্চুরী নামের একটি বাস রাস্তার ওপর দাঁড়িয়ে থাকায় মুরগির ব্যবসায়ী বাসটিকে ওভারটেক করার সময় পিছনের ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল চালককে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এতে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে সড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিসের উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। প্রায় রাস্তার একপাশ দখল করে বাস রাখেন পরিবহন মালিকরা। এজন্য প্রায় দুর্ঘটনা ঘটে।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইট বোঝাই পাওয়ার ট্রলি ভদ্রা মোড় থেকে তালাইমারীর দিকে আসার পথে একই দিকে থেকে আসা বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল আরোহী কামাল হোসেন নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট