1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:

আ. লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

একাধিক বিএনপি নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির বিভিন্ন ইউনিটের আরও নেতাকর্মী গুলিস্তানে উপস্থিত হচ্ছেন। তারা ধীরে ধীরে বিক্ষোভে যোগ দেবেন।

অন্যদিকে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল ও তার পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ ছাড়া, জিরো পয়েন্টে বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। বিপরীতে একই দিনে ওই স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট