1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শতাধিক মানুষ। ‘ছাত্র-জনতা’, ‘রক্তিম জুলাই’, ‘ইনকিলাব মঞ্চ’, ‘৩৬ জুলাই পরিষদের’ ব্যানারে বঙ্গভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে রাজউক ভবনের সামনে ও বঙ্গভবনের সামনের রাস্তায় দেড় থেকে দুইশ মানুষকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলছেন, আমাদের দাবি রাষ্ট্রপতির পদত্যাগ। তিনি শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যে কথা বলেছেন, তার পেছনে কোনো না কোনো ইন্ধন রয়েছে।

বঙ্গভবনের সামনের রাস্তায় অবস্থান নেওয়ার কারণে গুলিস্তান এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

রাষ্ট্রপতিকে অপসারণের একই দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দফা দাবি জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এসব দাবি মানা না হলে পুনরায় রাজপথে নামার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট