1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

নীলফামারীতে মৃদু কুয়াশায় শীতের আমেজ

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

উত্তরের জনপদ নীলফামারীতে শীতের আগমনী বার্তা জানান দিতে শুরু করছে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত  হঠাৎ কুয়াশায় ঢাকা পড়ে জনপদ।

রোববার (১৩ অক্টোবর) সকালে নীলফামারী জেলার এরকম চিত্র দেখা মিলেছে। গত কয়েক দিন ধরে শেষ রাত ও ভোর রাতে একটু শীত অনুভূত হচ্ছে। এ যেন শীতের আগমনী বার্তা এমনটি বলছেন লোকজন।

উত্তরের জনপদ নীলফামারী। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জেলায় বরাবরই আগেই শীত অনুভূত হয়। এবারও এরকমটি মনে হচ্ছে। সকালে আকাশ কুয়াশায় ঢেকে যায়। সড়ক ও মহাসড়কের হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে দেখা যায়। তিস্তা নদী বেষ্টিত এলাকায় এই কুয়াশা অনেক বেশি নজরে আসে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, এই জনপদে শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে। দিন ও রাতের তাপমাত্রারর পারদও কমছে। সব মিলে প্রকৃতিতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব বিরাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট