1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার থেকে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান তিনি। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন প্রেস সচিব।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা মতবিনিময় করবেন। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হয়েছে। এটারই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবার নতুন দফায় আলোচনা শুরু হবে। দেশের প্রধান প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা হবে।

বৈঠকের মুখ্য বিষয় জানিয়ে তিনি বলেন, যে ছয়টি কমিশন হয়েছে, তাদের কাজের অগ্রগতি সম্পর্ক অবগত করা হবে। দেশের আইনশৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে। তাদের পরামর্শ নেওয়া হবে। আমরা আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে।

রাজনৈতিক আলোচনার উপর কমিশন গঠন নির্ভর করছে না জানিয়ে তিনি বলেন, কমিশনগুলোর প্রধানরা কাজ শুরু করেছেন। তাদের জন্য অফিস খোঁজা হচ্ছে। যারা যারা কমিশনের মেম্বার হবেন, সেক্ষেত্রে তাদের সম্মতি লাগে, এখন তাদের সম্মতি নেওয়া হচ্ছে।

কোন কোন দলকে দাওয়াত দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর। পুরোটাই উপদেষ্টামণ্ডলী ডিসাইড করবেন। আমি যতটুকু জেনেছি যে, প্রধান প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে।

খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলের সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমি মনে করি না সিএইচটিতে অস্থিতিশীল পরিস্থিতি চলছে। বাঙালি একজন টিচারকে পিটিয়ে মারা হয়েছে। সে নিয়ে কিছু টেনশন হয়েছিল। আজকে পরিস্থিতি অনেকটা বেটার। খাগড়াছড়িতে হয়েছে। বাকি সিএইচটি অনেক বড়। এখানে রাঙ্গামাটি জেলা আছে, বান্দরবান জেলা আছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট