1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

যে শর্তে সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারত

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কানপুর টেস্টের আগের দিন বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এলেন সাকিব আল হাসান। অধিনায়ক কিংবা কোচের পরিবর্তে সিনিয়র এই ক্রিকেটারকে প্রেস কনফারেন্সের কক্ষে আসতে দেখে কিছুটা হলেও গুঞ্জন চলেছিল। তবে সাকিব সংবাদ সম্মেলনে আসা মানেই বাড়তি কিছু। ২৬ তারিখের সংবাদ সম্মেলনে সেটাই হলো। আকস্মিকভাবেই ঘোষণা দিলেন অবসরের। 

বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই তারকাকে বিদায় দিতে প্রস্তুত ভারতও। সব ঠিক থাকলেও সাদা পোশাকে দেশের বাইরে এটাই সাকিবের শেষ ম্যাচ। এমন অবস্থায় সাকিবকে বিদায়ী সংবর্ধনা দিতে রাজি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এজন্য বিসিসিআইয়ের পক্ষ থেকেও আছে শর্ত।

বিসিসিআই চায় নিশ্চয়তা। বাংলাদেশের অলরাউন্ডার যদি নিশ্চিত করেন, কানপুরেই তার শেষ। কেবল সেক্ষেত্রেই সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারত। বিসিসিআই সহ সভাপতি রাজিব শুক্লা জানিয়েছেন সাকিব স্পষ্ট বার্তা দিলে তারা কানপুরেই বিদায়ী অনুষ্ঠান করতে চান। আর সেজন্য সময় বাকি আছে কেবল আজকের দিনটাই। চলমান টেস্টে আজই শেষ হচ্ছে। আর সাকিব দেশে না এলে আজকেই টেস্ট ক্যারিয়ারে সাকিবের শেষদিন।

সাকিবের বিদায়ী অনুষ্ঠানের জন্য তামিম ইকবালের সঙ্গেও কথা বলেছেন রাজিব শুক্লা। জানতে চেয়েছেন সাকিবের অবসর ঘোষণার সার্বিক অবস্থা, ‘গতকাল তামিম ইকবালও আমাকে এটাই বলছিল। সে যদি সিদ্ধান্ত পরিবর্তন করে। এবং বাংলাদেশে না যায় তাহলে তাকে আমাদের জানাতে হবে। আনুষ্ঠানিকভাবে আমরা জানলে আমরা কোনো কিছু পরিকল্পনা করতে পারব না।’

সাকিব আল হাসান কানপুরের সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের শেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন বিশ্বকাপেই। ওয়ানডে ফরম্যাটে দেশের মাটিতে আপাতত খেলা নেই। আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজে অ্যাওয়ে সিরিজ আছে। এরপরেই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা।

কানপুরেও হতে পারে সাকিবের শেষ, যদি…

দেশের মাঠে সাকিবের বিদায় নেয়ার মোক্ষম সুযোগ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। কিন্তু দেশে ৫ই আগস্ট পরবর্তী সময়ে অনেকের চোখেই রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ভিলেনে পরিণত হয়েছেন সাকিব আল হাসান। মাথার ওপর আছে হত্যা মামলার খড়গ। এমন অবস্থায় নিরাপত্তার ইস্যুর সঙ্গে সাকিব ঝুলিয়ে রেখেছেন নিজের বিদায়ী ম্যাচটাও।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট