1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

ডিসি বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

রাঙামাটি জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রহিম উদ্দিন আকাশ জানিয়েছেন, আজ জেলা প্রশাসকের সঙ্গে রাঙামাটির পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলা প্রশাসক আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।

রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, আমাদের যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা এবং যেসব গাড়ি ভাঙচুর করা হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

এর আগে রাঙামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি, ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহতের ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ২১ সেপ্টেম্বর সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে রাঙামাটি পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এই হামলায় তাদের ১০টি ট্রাক, তিনটি বাস এবং অসংখ্য অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলে জানান। এতে সাতজন চালক গুরুতর আহত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট