1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

একদিন ছুটি নিলেই মিলবে ৪ দিনের ছুটি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলতি সেপ্টেম্বরে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। তবে, সেজন্য তাদের নিতে হবে একদিনের ছুটি।

বুধবার (৪ সেপ্টেম্বর) দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। সেজন্য ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকছে।

তার আগেই ১৩ ও ১৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার পড়ছে। মাঝে ১৫ সেপ্টেম্বর রোববার একদিন ছুটি নিতে পারলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ থাকছে।

এর আগে, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন জানানো হয়, ২০২৪ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ১১ এপ্রিল ঈদুল ফিতর, পহেলা মে মে দিবস, ২২ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ১৭ জুন ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

নির্বাহী আদেশে ছুটি

২৬ ফেব্রুয়ারি শবে বরাত, ৭ এপ্রিল শবে কদর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১০ এবং ১২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ১৬ এবং ১৮ জুন ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং ১৭ জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

তবে, এ বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্ট শোক দিবসের ছুটি বাতিল করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট