1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

ঘরে তালা দিয়ে বাইরে গেলেন মা, আগুনে পুড়ে প্রাণ গেল দুই শিশুর

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার যমুনা নদীর বাঁধে ভূতবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)। তারা ওই গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম।

তিনি জানান, লিটন মিয়া টাঙ্গাইল এলাকায় কাঠমিস্ত্রির কাজ করেন। তার স্ত্রী গোলাপি খাতুন তিন ছেলেকে নিয়ে যমুনা নদীর বাঁধে একটি বাড়িতে বসবাস করেন। শনিবার দুপুরের দিকে শিশু সিয়াম ও মোস্তাকিম ঘরে টিভি দেখছিল। তাদের তালা দিয়ে রেখে মা গোলাপি খাতুন যমুনা নদীর চরে ছাগল চরাতে যান। বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তাদের ঘরে আগুন লাগে। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। কিন্তু ফায়ার সার্ভিসের কমীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে ২টি ঘর পুড়ে যায়। ঘর তালা মারা থাকায় শিশু সিয়াম ও মোস্তাকিম বের হতে পারেনি। তারা দুজনই আগুনে পুড়ে মারা যায়।

ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট