1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:

রাজউকের ৬ কর্মকর্তাকে বদলি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৬ কর্মকর্তাকে নিজ দপ্তর থেকে অন্য দপ্তরে বদলি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

শুক্রবার (৩০ আগস্ট) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউক পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন জারি করা একটি অফিস আদেশে তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেন।

পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন অফিস আদেশে উল্লেখ করেছেন, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত পূর্বের কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর করে অব্যাহতিপত্র নিয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। এছাড়া ২ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ইমারত পরিদর্শক নুর আলমকে জোন ৩ এর দপ্তর বদলি করা হয়েছে। একইভাবে নথিরক্ষণ কর্মকর্তা উজ্জ্বল আহমেদকে পরিচালক জোন ৭ এর দপ্তরে, ইমারত পরিদর্শক জানযাবির মজুমদারকে জোন ১ এর পরিচালকের দপ্তরে বদলি করা হয়েছে।

সেইসঙ্গে উচ্চমান সহকারীকে এস এম কবির উদ্দিনকে জোন ১ এর পরিচালকের কার্যালয়ে, কনিষ্ঠ হিসাব সহকারী কে এম রোকনুজ্জামনাকে পরিকল্পনা প্রণয়ন শাখায় এবং ডেসপ্যাচ রাইডার মামুনুর রহমানকে প্রধান নগর পরিকল্পনাবিদের দপ্তরে বদলি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট