1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

‘অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে জামায়াত’

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা নির্যাতিত ও নিপীড়িত হতে পারি, কিন্তু ক্ষান্ত হতে পারি না। জামায়াতের চিন্তাধারা ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম করা।

তিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়েছে বাংলার ছাত্র-জনতা। এ দেশকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে চাচ্ছেন, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।

শুক্রবার (৩০ আগস্ট) নগরের পতেঙ্গা ও বায়েজিদ বোস্তামী থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত পৃথক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, গত ১৫ বছরে জামায়াতের পরিচয় দিয়ে আমরা মাঠে নামতে পারিনি। অনেকে ঘরে থাকতে পারেননি। আামদের এই ত্যাগ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জামায়াত ১৮ কোটি মানুষের মুক্তির জন্যে রাজনীতি করেন। সাম্রাজ্যবাদী গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ তায়ালা ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়েছে বাংলার ছাত্র-জনতা। এদেশকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে চাচ্ছেন, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান হচ্ছে ফ্যাসিবাদ নির্মূল করা এবং গণতন্ত্রকে উদ্ধার করা।
দুর্নীতিবাজদের দমন করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করে দেশের অর্থনীতিকে সর্বস্বান্ত করে দিয়েছে। আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি করে ব্যাংক, শিল্প ও ব্যবসা বাণিজ্য শেষ করেছে। দুর্নীতিবাজরাই হচ্ছে মানবতার শত্রু, দেশের শত্রু এবং স্বাধীনতার শত্রু।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট