1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ইসরায়েলি ঘাঁটিতে ৩২০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৮৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

লেবানন-ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবং ইসরাইল উভয়েই একে অপরের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে।

হিজবুল্লাহর এক বিবৃতি জানিয়াছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থানগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করেছে তারা।

সংগঠনটি বলেছে ইসরায়েলের মেরন ঘাঁটি এবং অধিকৃত গোলান হাইটসের চারটি এলাকাসহ ইসরায়েলি ১১টি সামরিক ঘাঁটি এবং ব্যারাকে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে তারা।

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের গভীরে লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা নির্বিগ্ন করতে প্রথমে সীমান্তবর্তী ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পরে তাদের ড্রোনগুলো পরিকল্পনা অনুযায়ী দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। খবর আল জাজিরা

হুমকির জবাবে, ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে লক্ষ্যবস্তুতে পূর্বনির্ধারিত হামলা শুরু করে। আইডিএফ রবিবার ভোরে এই হামলার ঘোষণা দিয়েছে।

ইসরায়েল বলছে তারা ইসরায়েলি ভূখণ্ডে বড় আকারের আক্রমণের জন্য হিজবুল্লাহর প্রস্তুতি শনাক্ত করেছে। ইসরায়েলি বিমান বাহিনীর ফাইটার জেটগুলো এই হুমকি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট