1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সারাদেশে রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চে প্রকাশ: মোজাম্মেল হক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারাদেশে রাজাকারের তালিকা আগামী ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

তিনি বলেন, নীতিমালা তৈরী হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে সে করা সম্ভাব হবে না। তবে মার্চ তালিকা প্রকাশ করা সম্ভাব হবর।

শনিবার রাজশাহী বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ কথা জানান।

এছাড়া বিএনপির চলমান পদযাত্রা বিষয়ে তিনি বলেন, পদযাত্রা করে সরকার পতন করা যায় এমন কোন নজির নেই।

মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক দুপুরে বাগমারা পৌছে শুরুতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা: মনসুর রহমান উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট