1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রাসিক কর্মকর্তাদের সাথে প্রশাসকের মতবিনিময়

আব্দুল জাব্বার (রাজশাহী) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে মতিবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দুপুরে নগর ভবনের সিটি হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, ইপিআই কার্যক্রম সহ বিভিন্ন ধরনের নাগরিক সেবা ইতোমধ্যে চালু হয়েছে। বাকি সেবাগুলোও দ্রুত সময়ের মধ্যে চালু হবে। যারা নগর ভবন থেকে মালামাল নিয়ে গেছেন, দ্রুত সময়ের মধ্যে জমা দিন। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। মালামাল ফেরত দিলে কাউকে কোন প্রশ্ন করা হবে না।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশন নগর ভবন সহ অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি নিরূপণ ও জনবল যৌক্তিকীকরণে পৃথক দুইটি কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ শাখা প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট