1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

বদলির পর মনিরুল ও হাবিবুরকে পুলিশের চাকরি থেকে অবসর

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের পদ থেকে মনিরুল ইসলামকে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে হাবিবুর রহমানকে বদলির পর এবার দুজনকেই চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তারা দুইজনই পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) আলাদা দুই প্রজ্ঞাপনে তাদের দুইজনকে অবসরে পাঠানোর কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে অবসর দেওয়া হলো।

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রজ্ঞাপনে মনিরুল ইসলামকে এসবি প্রধানের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর বুধবার (৭ আগস্ট) আরেক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনারের পদ থেকে হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার কথা জানানো হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট