1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

ভারতে গরু পাচারকারী সন্দেহে দুজনকে পুড়িয়ে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতের রাজস্থান থেকে দুই যুবককে গরু পাচারকারী সন্দেহে অপহরণের পর পুড়িয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার হরিয়ানার ভিওয়ানি জেলার বারওয়াস গ্রাম থেকে পুড়িয়ে দেওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে তাদের কঙ্কাল। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি রাজস্থানের ভারতপুর থেকে অপহৃত। গরু পাচারকারী সন্দেহে তাদের অপহরণ করে খুন করা হয়েছে।

ভিওয়ানির লোহারু পুলিশের ডেপুটি সুপার জগৎ সিংহ জানিয়েছেন, নিহতদের নাম নাসির (২৫) ও জুনাইদ ওরফে জুনা (৩৫)। তারা ভারতপুরের ঘাটমিকা গ্রামের বাসিন্দা।

ভারতপুরের থানায় ওই দুই ব্যক্তিকে অপহরণের অভিযোগে এফআইআর করা হয়েছিল। তাতে বলা হয়েছিল বুধবার একটি গাড়িতে চেপে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা।

এ সময় আট থেকে ১০ ব্যক্তি তাদের অপহরণ করেন। পরে খুন করেন। থানায় এ ব্যাপারে অভিযোগ করেন নাসির ও জুনাইদের চাচাতো ভাই ইসমাইল। তার অভিযোগ, এই কাজ করেছিলেন বজরং দলের কয়েকজন সদস্য।

বৃহস্পতিবার সকালে হরিয়ানার লোহারুর এক বাসিন্দা পুলিশে খবর দেন। তিনি জানান, সেখানে একটি পুড়ে যাওয়া গাড়িতে দুটি দগ্ধ কঙ্কাল রয়েছে।

হরিয়ানার লোহারুর ডিএসপি জগৎ বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টায় ভিওয়ানির লোহারুতে পুড়ে যাওয়া একটি গাড়িতে দগ্ধ দুটি কঙ্কাল মিলেছে। ফরেনসিক এবং অন্য দল ঘটনাস্থলে পৌঁছেছে। গাড়িতে আগুন লেগে দুজনের মৃত্যু হয়েছে, নয়তো দুজনকে পুড়িয়ে মারা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। কঙ্কাল দুটি থেকে নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ভারতপুরের আইজি গৌরব শ্রীবাস্তব জানিয়েছেন, এফআইআরে যাদের নাম রয়েছে, তাদের খোঁজ শুরু হয়েছে। তাদের ধরার জন্য পৃথক একটি দল গঠন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট