1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

মোবাইল ইন্টারনেটের পর ফেসবুক-মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম বন্ধ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কোটা বিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় আবারও সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি সেবা বন্ধ করে দিয়েছে সরকার। পাশাপাশি মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু রয়েছে।

রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মোবাইল অপারেটরগুলোকে প্রথমে ফোর-জি নেটওয়ার্ক বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী দুপুর ১টার দিকে জানিয়েছেন, তারা মোবাইলে ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

মোবাইল অপারেটরেরা বলছে, তারা কর্তৃপক্ষের কাছে সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনা পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

গ্রামীণফোন এক বিবৃতিতে জানায়, কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ রেখেছে। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।

মোবাইল ইন্টারনেট বন্ধের পর বেলা ১টার দিকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক কোটা আন্দোলনে হতাহতের জন্য শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা দাবি ঘোষণা করা হয়। পাশাপাশি রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। এই কর্মসূচি বাস্তবায়নে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। অন্যদিকে তাদের প্রতিরোধে অবস্থান নিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও।

পাল্টাপাল্টি সহিংসতায় মুন্সিগঞ্জে দুজন, মাগুরা ও সিরাজগঞ্জে একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট