1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস

আবহাওয়া রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীতে গতকাল (বৃহস্পতিবার) দিনভর বৃষ্টি ছিল। আজ শুক্রবারও সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দিনভর বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে বৃষ্টিপাত বাড়বে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যা টানা কয়েক দিন অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া বইছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দেশের উপকূল থেকে শুরু করে মধ্যাঞ্চল হয়ে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলজুড়ে সঞ্চারণশীল মেঘ ও ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে দেশের বেশিরভাগ নদীবন্দরকে ২ নম্বর স্থানীয় নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় চট্টগ্রামে পাহাড়ধসের সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে উঠেছে। মাসজুড়ে মৌসুমি বায়ুর দাপট থাকতে পারে। বৃষ্টিপাত শুক্রবার বেড়ে শনিবার থেকে কিছুটা কমতে পারে।

আগামী সাত-আট দিন বৃষ্টি চলতে পারে। থেমে থেমে এই বৃষ্টি এই মাসের বেশিরভাগ সময় ধরে চলতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট