1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

পাট থেকে মুখ ফিরিয়ে ভুট্টা চাষে ঝুঁকছেন রাজশাহীর চাষিরা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৫১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীতে স্বল্পমাত্রায় বৃষ্টিপাত ও ডোবা, খালে পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দিতে সমস্যায় পড়তে হচ্ছে চাষিদের। পর্যাপ্ত পানি না পাওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। এ কারণে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে ভুট্টা চাষে ঝুঁকছেন অনেক কৃষক। 

জানা গেছে, এ বছর রাজশাহীতে পাট চাষ হয়েছে ১৭ হাজার ৮৫ হেক্টর জমিতে। গত বছর চাষ হয়েছিল ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে।

পবা উপজেলার পারিলা গ্রামের পাট চাষী ইমরান আলী জানান, গত বছর ৬ বিঘা জমিতে পাটের আবাদ করেছিলাম। জাগ দিতে সমস্যা হওয়ার কারণে এবার ৪ বিঘা জমিতে পাট চাষ করেছি। এবারও আবহাওয়া তেমন ভালো না। বৃষ্টিপাত কম হয়েছে। এ কারণে পাটের স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি তেমন। বর্তমানে ডোবা বা খালে পানির অভাবের কারণে চাষীরা পাট কাটছে কম। তবে যেসব এলাকায় ডোবায় পানি আছে তারা পাট কেটে জাগ দিচ্ছেন।

গত বছর পাট চাষ করে পানির অভাবে জাগ দিতে বেগ পেতে হয়েছিল পবার দারুশা এলাকার করিম আলীকে। তিনি বলেন, গত বছর ডোবায় পানি না থাকায় পাট কেটে জমিতে ফেলে রাখতে হয়েছে। অনেক পাট নষ্ট হয়েছে। তাই এ বছর পাট ১ বিঘা জমিতে পাট ও আড়াই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন।

এ বিষয়ে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে সালমা বলেন, রাজশাহীতে পাটের চাষ কমছে। তবে বেড়েছে ভুট্টার চাষ। এ বছর পাট জাগ দিতে তেমন সমস্যা হচ্ছে না। কয়েকদিন আগে বৃষ্টিপাতের ফলে চাষিরা ভালোভাবে পাট জাগ দিতে পারছেন। গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছর ১০০ মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট