1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

মিরপুর ১০ নম্বর রণক্ষেত্র, ৫ মোটরসাইকেলে আগুন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হটিয়ে মিরপুর ১০ নম্বর দখলে নেওয়ার পর ছাত্রদের ওপর হামলা চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর থেকে ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলছে।

সেখানে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে। অন্তত পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

সকালে মিরপুর ১০ নম্বরে অবস্থান নেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ছাত্রদের তাড়া খেয়ে তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন।

বাংলানিউজের কয়েকজন প্রতিবেদক ঘটনাস্থলে রয়েছেন। তারা জানান, বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা গোলচত্বরে জড়ো হন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। সেখানে সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

পুলিশের টিয়ার শেলে প্রায় ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পুরো এলাকা রণক্ষেত্র পরিস্থিতিতে রূপ নিয়েছে। পুলিশ মারমুখী অবস্থানে রয়েছে। কোনো ধরনের যানবাহন চলছে না।

দুপুর পৌনে ১টার দিকে একপাশে পুলিশ, মধ্যে শিক্ষার্থীরা এবং অন্যপাশে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছিল।

আন্দোলনকারী এক শিক্ষার্থী এই প্রতিবেদককে বলেন, আমরা আমাদের দাবি আদায়ে রাজপথে নেমেছি। পুলিশ ও সরকারি দল আমাদের ওপর হামলা করছে। পুলিশ টিয়ার শেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। আপনারা সঠিক খবর প্রচার করুন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট