1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৪৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটি সমাবেশ করবে আজ শনিবার।

দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি।

এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশপাশের জেলা ও মহানগর থেকেও নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে।

একই দাবিতে আগামী ১ জুলাই ঢাকা বাদে সব মহানগর ও ৩ জুলাই সব জেলায়ও সমাবেশ করবে।

আজ নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এছাড়াও বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। সমাবেশের জন্য সহযোগিতায় আশ্বাস মিলেছে এমনটা গত বুধবারের বিকেলে এমনটা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

নয়াপল্টনের এই সমাবেশ সফল করার জন্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। কয়েক দিন ধরে তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন এবং নানা দিকনির্দেশনা দেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট