1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ভাই নিহত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন সুমাত্রা ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তার ওপরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- শাফিন (২১) ও রাফি (১৬)।

বৃহস্পতিবার (২৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাফিন ও রাফি মোটরসাইকেলে করে ইসিবি চত্বর থেকে কালসী যাচ্ছিল। এর মধ্যে ক্যান্টনমেন্ট থানাধীন সুমাত্রা ফিলিং স্টেশন পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে করে দুই ভাই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে শাফিন মারা যায় এবং শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাফি মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক এবং চালককে আটক করা যায়নি। ঘটনার পরপর চালক ট্রাক নিয়ে ঘটনাস্থলকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আর নিহতদের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া তাদের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নিহতদের চাচা মনির হোসেন জানান, নিহতদের বাসা মিরপুর বাউনিয়াবাঁধ এলাকায়। রাতে শাফিন ও তার ছোট ভাই রাফি মোটরসাইকেল চালিয়ে কালশী যাচ্ছিলেন মোটরসাইকেলে তেল আনতে। ইসিবি চত্বর দিয়ে কালশী যাওয়ার পথে একটি মাটির ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের বাবার নাম জহিরুল ইসলাম পনির। তাদের মা জর্ডান প্রবাসী। তাদের শুধু দুটি ছেলে ছিল। শাফিন ডেলিভারিম্যানের চাকরি করতেন আর রাফি গাড়ি চালক ছিল। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিল শাফিন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট