1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিনভর যানজট-ধীরগ‌তি, রাতে স্বাভাবিক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদ‌কে কেন্দ্র ক‌রে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক বে‌ড়ে যায় যানবাহনের সংখ‌্যা। এতে যানজটের পাশাপা‌শি ভোগা‌ন্তিতে পড়‌তে হয় যাত্রী ও চালক‌দের। ‌ শ‌নিবার (২২ জুন) দিনভর এই মহাসড়‌কে যানজট ও ধীরগ‌তি থাক‌লেও রাত ৯টার পর যানবাহন চলাচল স্বাভা‌বিক হয়েছে।

এর আগে সকাল থে‌কে রাত ৮টা পর্যন্ত মা‌ঝে ম‌ধ্যে মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত কোথাও ধীরগ‌তি কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়। এর ফ‌লে ঈদের ছু‌টি শে‌ষে কর্মস্থ‌লে ফেরা লোকজনকে চরম ভোগা‌ন্তিতে পড়‌তে হ‌য়ে‌ছে।

ত‌বে এই ভোগা‌ন্তি কিছুটা লাঘব হ‌য়ে‌ছে উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা ঢ‌াকাগামী যানবাহনগু‌লো ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক‌ দি‌য়ে চলাচল করায়। এতে ২৯ কি‌লো‌মিটার ওই আঞ্চ‌লিক সড়‌কেও চাপ ছিল। ফ‌লে মহাসড়‌কে যানজট নিরস‌নে ওই আঞ্চ‌লিক সড়ক‌টি ব‌্যাপক ভ‌ূ‌মিকা রে‌খেছে।

জানা গে‌ছে, ঈদ শে‌ষে উত্ত‌রের মানুষজন কর্মস্থ‌লে ফির‌তে শুরু ক‌রে‌ছে। এতে মহাসড়‌কে বে‌ড়ে‌ছে যানবাহনের চাপ। ত‌বে সকাল থে‌কে বি‌কেল পর্যন্ত টাঙ্গাইলে হালকা ও ভারী বৃ‌ষ্টির কার‌ণে যানবাহন ধীরগ‌তি‌তে চলাচল ক‌রে‌ছে‌। এছাড়া ফিট‌নেস‌বিহীন যানবাহন সড়‌কে বিকল হওয়ার ঘটনাও ঘ‌টে‌ছে।

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, সন্ধ‌্যার পর কম‌তে শুরু ক‌রে মহাসড়‌কে যানবাহ‌নের চাপ। এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক একমু‌খী করায় বর্তমা‌নে স্বাভাবিক গ‌তি‌তে যানবাহন চলাচল কর‌ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট