1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

রাফার ৬০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী ৪০ দিন ধরে রাফা শহরে স্থল অভিযান চালাচ্ছে। অভিযানে দক্ষিণ গাজার রাফা শহরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ জোরদার করার দাবি করেছে তারা। খবর আলজাজিরার।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এখন শাবুরা, ব্রাজিল, তাল আস-সুলতান এবং ফিলাডেলফি করিডোরের আশেপাশে তাদের অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে।

এই লড়াইয়ে তারা ২২ সেনা হারিয়েছে এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। ইসরাইলি সেনাবাহিনী ৫৫০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেছে।

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও মে মাস থেকে গাজার রাফা শহরে স্থল অভিযানে নামে ইসরাইলি বাহিনী।

গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করেছিল গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। তার জবাবে গত আট মাস ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েচেন ৩৭ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৮২ হাজার ফিলিস্তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট