1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সাভার-আশুলিয়া সড়কে কমেছে যানবাহনের চাপ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদযাত্রায় সাভার-আশুলিয়ায় সড়কে ভোগান্তির পর ফিরেছে স্বস্তি। রাতে র্দীঘ সময় যানজটের পর সকালে যানবাহনের চাপ কমায় নির্বিঘ্নে গন্তব্যে ফিরছে ঘরমুখো মানুষ।

শনিবার (১৫ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হেমায়েতপুর, উলাইল, সাভার বাসস্ট্যান্ড, নবীনগর, নয়ারহাট ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল, শ্রীপুর, জিরানী, কবিরপুর এবং ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক, জামগড়া, জিরাবো ও আশুলিয়া বাজার ঘুরে সড়কে স্বস্তির চিত্র দেখা যায়।

অন্যদিকে নাবিল বাসর যাত্রী পপি আক্তার বলেন, গাবতলী থেকে বাইপাইল পর্যন্ত এসেছি। যাত্রী উঠানো ছাড়া কোথাও বসে থাকতে হয়নি।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আয়ুব আলী বলেন, রাতে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছিল। তবে ভোর থেকে গাড়ির চাপ থাকলেও কোথাও যানজট নেই। এছাড়া বিভিন্ন পয়েন্টে পুলিশ যানজট নিরসনে তৎপর রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট