1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

যত দিন থাকছে কোরবানি ঈদের ছুটি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এক মাস আগ থেকেই শুরু হয় ঈদের আমেজ। ছুটি নিয়ে হিসাবনিকাশ শুরু হয়ে যায় সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের।

আগামী ১৭ জুনকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশে। এরই মধ্যে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে রেল মন্ত্রলায়।

এবার ঈদুল আজহার সম্ভাব্য ছুটি ১৬ -১৮ জুন। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের ছুটি হবে কমপক্ষে পাঁচ দিনের।

প্রতিবার ঈদের আগে ছুটি বাড়ানোর জন্য আবেদন করেন সরকারি চাকরিজীবীরা। এবারও সেই আবেদন করলে এবং তা কার্যকর হলে বাড়তে পারে ছুটির দিন। গত বছরের ঈদুল আজহাতেও ৫ দিনের ছুটি পেয়েছিল কর্মজীবীরা।

ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিনে বিশ্বব্যাপী পশু কোরবানি দেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপন করা হবে তা নির্ধারণ করা হয়।

আরবি চন্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপন করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট