1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি, বাংলাদেশ পাচ্ছে দুই ম্যাচ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজ খেলতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে এই দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও আরও দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। সেখানে অবশ্য একটি ম্যাচ আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষেই খেলতে হবে। অন্যটিতে টাইগারদের প্রতিপক্ষ ভারত।

আজ শুক্রবার (১৭ মে) বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৮ মে টেক্সাসের গ্রান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এরপর ১ জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও এই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি আইসিসি।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ২৭ মে থেকে। প্রথমদিন কানাডা-নেপাল, ওমান-পাপুয়া নিউগিনি ও নামিবিয়া-উগান্ডা মুখোমুখি হবে। পরের দিন শ্রীলঙ্কা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, দিনের বাকি ম্যাচগুলোয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া-নামিবিয়িা মুখোমুখি হবে।

২৯ মে আফগানিস্তান এবং ওমান প্রস্তুতি ম্যাচ খেলবে। ৩০ মে নেপাল-যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড-উগান্ডা, নেদারল্যান্ডস-কানাডা, নামিবিয়া-পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ম্যাচ রাখা হয়েছে। ৩১ মে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা মাঠে নামবে। স্কটল্যান্ড খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড কোন প্রস্তুতি ম্যাচ খেলবে না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট