1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

আফগানিস্তানে ভারী বর্ষণের জেরে আকস্মিক বন্যা, নিহত অন্তত ৩৩

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। মূলত ভারী বর্ষণের জেরে আকস্মিক বন্যা দেখা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে তিন দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তথ্যে দেখা গেছে, বন্যায় দুর্ভাগ্যবশত ৩৩ জন শহীদ হয়েছেন এবং আরও ২৭ জন আহত হয়েছেন।’

আল জাজিরা বলছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ২০টি প্রদেশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। অবশ্য এই প্রদেশগুলোতে গত শীত মৌসুম ছিল অস্বাভাবিকভাবে শুষ্ক। এর ফলে সেসময় ভূখণ্ড শুকিয়ে গিয়েছিল এবং কৃষকরা তাদের শস্য রোপণ বিলম্বিত করতে বাধ্য হয়েছিল।

সর্বশেষ বৃষ্টি ও বন্যায় অন্য প্রদেশগুলোর মধ্যে পশ্চিম ফারাহ, হেরাত, দক্ষিণ জাবুল এবং কান্দাহার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সায়েক জানিয়েছেন।

কর্তৃপক্ষ সতর্ক করেছে, আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে আগামী দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে দরিদ্র এই দেশটিতে বিদেশি সাহায্যের পরিমাণ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে আঘাত হানা নানা প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে ত্রাণ সরবরাহ ও বিতরণও বাধাগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ গত বছর সতর্ক করে বলেছিল, ‘আফগানিস্তান চরম আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্মুখীন হচ্ছে’।

মূলত চার দশকের যুদ্ধে বিপর্যস্ত হওয়ার পর বর্তমানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবচেয়ে কম প্রস্তুত দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট