1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

চট্টগ্রামে এস আলমের অয়েল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লেগেছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটের দিকে মইজ্জারটেক এলাকায় অবস্থিত মিলে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট