1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

ঈদযাত্রায় রেলবহরে যুক্ত হচ্ছে নতুন নকশার কোচ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৪১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

এবার দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় তৈরি হয়েছে নতুন ধরনের রেলকোচ। এসব কোচে মেট্রোরেলের আদলে উভয় পাশে লম্বা আসন ও দাঁড়িয়ে যাওয়া যাত্রীদের জন্য স্পেস রাখা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, প্রতি বছর ঈদে ঘরমুখী যাত্রী পরিবহনে এ কারখানায় অতিরিক্ত কোচ মেরামত হয়ে থাকে। নিয়মিত কাজের বাইরে এবার সৈয়দপুর কারখানায় অতিরিক্ত ১১০টি কোচ মেরামত করা হয়। এছাড়াও ট্রেনে বৈদ্যুতিক সংযোগ স্বাভাবিক রাখতে অতিরিক্ত ১০টি পাওয়ার কার (কোচ) মেরামত হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়।

একই সূত্র জানায়, ঈদে যে-সব কোচ মেরামত করা হয়েছে, তা দিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের চারটি বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া বাড়তি যাত্রী পরিবহনের জন্য আন্তঃনগর ট্রেনেও এসব কোচ জুড়ে দেওয়া হবে। এর সঙ্গে এবারই প্রথম পরীক্ষামূলকভাবে দুইটি ভিন্ন নকশার কোচ পূণর্বাসন করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রকৌশলীরা পুরাতন কোচের ইন্টেরিয়ার ডিজাইন (আভ্যন্তরীণ নকশা) বদলে নতুন ধরনের এই অঙ্গসজ্জা করেছেন। যা অনেকটা মেট্রোরেলের কোচের মতো।

কোচের উভয় পাশে আছে লম্বা আসন। সেগুলোতে কিছু যাত্রী বসে যেতে পারবেন। এছাড়াও ১৪১ জন যাত্রী উপরের হাতল ধরে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন ওই কোচে। অর্থাৎ এক একটি কোচে ২২১ জন যাত্রী বসে ও দাঁড়িয়ে গন্তব্যে যেতে পারবেন।

সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক (ডাব্লিউ এম) শেখ হাসানুজ্জামান বলেন, কোচ দুইটি নির্মাণে রাজস্ব খাত থেকে ব্যয় নির্বাহ করা হয়েছে। বাংলাদেশ রেলবহরে এবারে প্রথম এ ধরনের কোচ সংযোজন হচ্ছে। ঈদে ঘরমুখী অতিরিক্ত যাত্রী পরিবহনে এগুলো অবদান রাখতে পারবে বলে আশা করছি।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, পশ্চিমাঞ্চল রেলের প্রতিটি ট্রেনে ঈদ যাত্রায় অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। আগামী ৭ এপ্রিল থেকে পার্বতীপুর-জয়দেবপুর রুটে ট্রেনে যুক্ত হবে এসব কোচ। ফলে আসনবিহীন টিকিটধারী যাত্রীরা সেগুলোতে সহজে যাতায়াত করতে পারবেন। ঈদের পরেও বিশেষ ট্রেন তিনদিন চলবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট