1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, বিলম্ব ছাড়াই ছাড়ছে ট্রেন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদুল ফিতর ঘিরে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। সপ্তাহজুড়ে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার ‘যুদ্ধ’ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন যাত্রীরা। গত ২৫ মার্চ যেসব যাত্রী অগ্রিম টিকিট পেয়েছেন তারাই আজ কমলাপুর থেকে যাচ্ছেন দেশের বিভিন্ন গন্তব্যে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) কমলাপুর রেলস্টেশন ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা স্টেশনে বসে অপেক্ষা করছেন। কেউ তসবিহ জপছেন কেউবা আবার ব্যস্ত পত্রিকা পড়ায় বা মোবাইল নিয়ে।

রংপুর এক্সপ্রেসের যাত্রী যাত্রী আব্দুল আউয়াল বলেন, ট্রেনের টিকিট আমার ছেলে অনলাইনে কেটে দিয়েছে। লাইনে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হয়নি। ঈদে বাড়ি যাচ্ছি ঝামেলা ছাড়াই। ট্রেন ৫-১০ মিনিট লেট করে ছাড়লেও এটা বিষয় না। বাসেও এমন ১০ মিনিট লেট হয়। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে।

dhakapost

পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রংপুর এক্সপ্রেসে করে ঈদ আনন্দে সামিল হতে বাড়ি যাচ্ছেন ইসরাত সুমি নামে এক যাত্রী। তিনি বলেন, ঈদে এত সহজে বাড়ি যেতে পারছি ভাবতেই ভালো লাগছে। কোনো বিড়ম্বনা নেই। পরিবারের সবাই ট্রেনে যাওয়ায় আনন্দই আলাদা।

পরিবার নিয়ে ঈদে গ্রামে যাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রিয়াজ আহমেদ। ঢাকা পোস্টের সঙ্গে কথা হলে তিনি জানান, আমি রংপুর এক্সপ্রেসে কুড়িগ্রাম যাচ্ছি। টিকিট পেতে বা স্টেশনে কোনো ঝামেলা নেই। খুব একটা ভিড়ও নেই। নির্ধারিত সময়েই ট্রেন ছাড়ছে।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত কমলাপুর থেকে ১৫টি ট্রেন ছেড়ে গেছে। এছাড়া সকাল ১০টায় ছেড়ে যাবে জামালপুর এক্সপ্রেস, সকাল ১০টা ১৫ মিনিটে ছাড়বে একতা এক্সপ্রেস, সাড়ে ১০টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস, বেলা ১১টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাবে জয়ন্তীকা এক্সপ্রেস, বেলা সাড়ে ১১টায় তারাকান্দির উদ্দেশ্য ছেড়ে যাবে অগ্নিবীণা এক্সপ্রেস এবং বেলা ১১টা ৪০ মিনিটে খুলনার উদ্দেশ্য ছেড়ে যাবে নকশিকাঁথা এক্সপ্রেস।

জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার ঢাকা পোস্টকে বলেন, এবারের ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। কোনো ট্রেন আজ দেরিতেও ছাড়েনি। সবমিলিয়ে এখন পর্যন্ত অবস্থা খুবই ভালো। আশা করছি যাত্রীরা এবারের ঈদ যাত্রা উপভোগ করবেন।

প্রসঙ্গত, ঈদ উপলক্ষ্যে ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে গত ২৫ মার্চ ও ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ ও ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি করা হয়েছে।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট