1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ভাঙ্গা থেকে ১২০ কি.মি বেগে ছুটলো ট্রায়াল ট্রেন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে একটি ট্রায়াল ট্রেন।

শনিবার (৩০ মার্চ) সকাল ৮.৪১ মিনিটে ভাঙ্গা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।

এ বিষয়ে ভাঙ্গার রেলস্টেশন মাস্টার মো. জিল্লুর রহমান জানান, শনিবার সকাল ৮.৪১ মিনিটে উচ্চ গতিসম্পন্ন এই ট্রায়াল ট্রেনটি যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনটি ১২০ কিলোমিটার গতিতে যশোর পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। পরদিন ৩১ মার্চ সকালে আবার রূপদিয়া রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসবে। এভাবে কয়েকবার ট্রায়াল ট্রেন চলাচল করবে।

জানা যায়, এর আগে ভাঙ্গা থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে যশোর পৌঁছাতে সময় লাগতো যেখানে ৫ ঘণ্টা। সেখানে নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। আজ শনিবার ছাড়াও আগামীকাল রোববার সকাল থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন আরেকটি ট্রায়াল ট্রেন যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। যশোর থেকে আবার ভাঙ্গা আসবে। পরদিন ভাঙ্গা থেকে পুনরায় আবার যশোর যাবে।

ট্রায়াল ট্রেন যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করছেন সেনাবাহিনী ও রেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নতুন রেললাইন চালু হওয়ার সংবাদে রেল লাইনের আশপাশের মানুষের মধ্যে চলছে উৎসবের আমেজ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট