1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

হাসপাতালে নয়, বাড়িতেই থাকবেন খালেদা জিয়া

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৬৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

কিছুটা সুস্থতা বোধ করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় রেখে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বোর্ডের সদস্য ও  বিএনপিপন্থী চিকিৎসকনেতা ডা. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে প্রয়োজন হলে যে কোনও সময় হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ডা. জাহিদ।বুধবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসায় এসব কথা বলেন তিনি।

গত বছরের ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে আসেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য। তাদের চিকিৎসা শুরুর পরই খালেদার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। সে যাত্রায় হাসপাতালে ১৫৬ দিন থেকে চলতি বছরের ১১ জানুয়ারি সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর থেকে কিছুদিন বিরতি দিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট