1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

১২ বছরের জেল হতে পারে আলভেজের

স্পোর্টস ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বার্সেলোনার একটি নৈশ ক্লাবে গত ৩০ ডিসেম্বর ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। সেই অভিযোগের বিষয়ে থানায় সাক্ষ্য দিতে গিয়ে গ্রেপ্তার হন বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার। এমন অভিযোগে ৩৯ বছর বয়সের এই তারকার সঙ্গে সম্প্রতি চুক্তি বাতিল করে দিয়েছেন তার বর্তমান ক্লাব পুমাস।

যদিও প্রথম জবানবন্দিতে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন আলভেজ। তিনি উল্লেখ করেছিলেন, সেই নারীকে চেনেন না তিনি। কিন্তু পরে তিনি স্বীকার করেন যে একবার তাকে রেস্তোরাঁয় নিয়ে গেছিলেন তিনি। তৃতীয়বার ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার বিষয়টিও স্বীকার করেন। খবর ফুটবল ইস্পানা, ইএসপিএনের।

এদিকে, একটি স্প্যানিশ টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তার নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন, সেই নারীর সঙ্গে জোর করে যৌন সম্পর্কে জড়ানোর বিষয়টি স্বীকার করেছেন আলভেজ।

অভিযোগ আদালতে প্রমাণিত হলে ১২ বছরের জেল হতে পারে দানি আলভেজের।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট