1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রাজশাহীতে সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীতে সর্বনিম্ন ফিতরা নির্ধারন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) ফিতরা নির্ধারণের উদ্দেশ্যে শাহ মখদুম দরগা মাদ্রাসার অফিস কক্ষে প্রফেসর ড. মাওলানা শেখ তৈয়বুর রহমান নিজামীর সভাপতিত্বে রাজশাহীর সর্বস্তরের আলেম ও মুফতিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজশাহীর দ্রব্যমূল্যের হালনাগাদ বাজারদর পর্যালোচনা পূর্বক রাজশাহী অঞ্চলের জন্য ফিতরা নির্ধারণ করা হয় সর্বোচ্চ ২৬৪০ টাকা ও সর্বনিম্ন ৯৫ টাকা।

বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুল খালেক, মাওলানা আবদুল গনী, ড. মাওলানা ইমতিয়াজ আহমদ, মাওলানা মুস্তাফিজুর রহমান, মুফতী আজমল হোসাইন, মাওলানা মিনহাজ উদ্দীন, মুফতী জাকারিয়্যা হাবীবী, মাওলানা আবদুস সামাদ সহ প্রায় অর্ধশতক আলেম।

বাজার সরেজমিনে পরিদর্শন করে প্রাপ্ত দ্রব্যল্যের ভিত্তিতে নিম্নোক্ত হারে ফিতরা নির্ধারণ করা হয়। গমের আটা ৫৭ টাকা কেজি দরে ১ দশমিক ৬৫০ গ্রাম হিসেবে ৯৪ দশমিক ০৫ বা ৯৫ টাকা। যব ৭০ টাকা কেজি দরে ৩ দশমিক ৩০০ গ্রাম হিসেবে ২৩১ টাকা।

খেজুর (মধ্যম) ৬০০ টাকা কেজি দরে ৩ হাজার ৩০০ গ্রাম হিসেবে এক হাজার ৯৮০ টাকা। কিসমিস ৫৪০ টাকা কেজি দরে ৩ দশমিক ৩০০ গ্রাম হিসেবে এক হাজার ৭৮২ টাকা। পনির ৮০০ টাকা কেজি দরে ৩ দশমকি ৩০০ গ্রাম হিসেবে ২ হাজার ৬৪০ টাকা।

এছাড়াও চলতি বছর যাকাতের নেসাব নিয়ে আলোচনা-পর্যালোচনা শেষে পুরাতন রূপার প্রতি ভরি এক হাজার ২০০ টাকা দরে হিসেব এ বছরের যাকাতের নেসাব নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট