1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

ভারতীয় গণমাধ্যমের দাবি
বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে জড়াল সাকিবের বোনের নাম

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৫৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

আলোচিত মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে ভারতজুড়ে তোলপাড় চলছে। এরই মধ্যে দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাপটিতে বিনিয়োগের অভিযোগ পাওয়া গেছে। এবার আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

জানা গেছে, বেটিং অ্যাপকাণ্ডের তদন্তে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে গ্রেফতার করা হয়েছে।

গত বছর মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পায় ভারতের ইডি। সেই ঘটনার এরই মধ্যে তদন্তে ভারতের অনেক রথী-মহারথীর নাম ওঠে আসে।

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। দুই বছর আগে বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। পরে সেখান থেকে সরে এসেছিলেন সাকিব। এবার বোনকাণ্ডে আবারও আলোচনায় সাকিব। অবশ্য টাইগার এই ক্রিকেটার কিংবা বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থা থেকে এখনো এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট