1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ:

রমজান মাসে আদালতের নতুন সময়সূচি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের কার্যক্রমের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে ৩টি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দুইটা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অধস্তন আদালতের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট