1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ:
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

গরুর গোয়ালে মশার কয়েলের আগুনে ১৮ বসতবাড়ি ভস্মীভূত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৫৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় গরুর গোয়ালে মশার কয়েলের আগুনে ১৮টি বসতবাড়ি ভস্মীভূত ও দুটি গরু পুড়ে গেছে।

মঙ্গলবার (৫ মার্চ) ভোর রাত ৩টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মো. ইসলামের গোয়াল ঘরে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিমিষে ছড়িয়ে পড়ে পাশের মো. তাহের, দিল আহম্মদ, আবুল হোসেন, মো. শুক্কুর, মো. সৈয়দ, আব্দুস সালাম, মো. টিপু, শাহ আলম, বদিউল আলম, আলা উদ্দিন, সাহাব উদ্দিন, মো. ফয়েজ, মো. ছবির, আব্দুল গণি, ওমর আলী, মো. রফিক, সোনা মিয়া ও মো. শুক্কুরের বাড়িতে। এ ১৮টি বাড়িতে প্রায় ৪০-৫০ পরিবারের বসবাস ছিল। এ সময় দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

প্রসঙ্গত, গত ৪ মার্চ বিকেল পৌনে ৪ টার দিকে কর্ণফুলী থানার ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামে  চিনি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এতে ১ লাখ মেট্রিক টন চিনি পুড়ে  যায়। এ ঘটনার ৪ ঘণ্টার মধ্যে আবারও এ অগ্নিকাণ্ড ঘটে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট