1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

অনন্ত আম্বানির ঘড়ি দেখে মুগ্ধ জাকারবার্গের স্ত্রী

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে যোগ দিয়েছেন দেশ-বিদেশের বড় বড় ব্যক্তিত্বরা। তিন দিনের প্রি-ওয়েডিং অনুষ্ঠান শেষ হচ্ছে রোববারই। বিয়ের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং গুগলের সিইও সুন্দর পিচাই, ইভাঙ্কা ট্রাম্পসহ আন্তর্জাতিক অঙ্গনের বড় বড় ব্যক্তিত্ব।

ভিডিওতে দেখা গেছে, অনন্ত আম্বানির সঙ্গে কথা বলতে বলতে জাকারবার্গের স্ত্রী প্রিসিলার চোখ পড়ে অনন্ত আম্বানির ঘড়ির উপর। ঘড়িটি দেখে তিনি রীতিমতো মুগ্ধ হয়ে যান। ঘড়ি নিয়ে তিনি অনন্ত আম্বানির সঙ্গে কথাও বলেন। তিনি বলেন, ঘড়িটি দুর্দান্ত। এটা দেখতে দারুণ। জাকারবার্গও এ প্রসঙ্গে জানান, আমিও এই বিষয়টা তাকে বলেছি।

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, অনন্তের এই ঘড়িতে বসানো রয়েছে হীরা, পান্না, চুনির মতো বহুমূল্য পাথরও। যদিও আম্বানি পরিবারের তরফে এই ঘড়ির বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় অনন্ত ও প্রিসিলার এই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এই ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়ায় অনেক মিম হতেও দেখা গেছে।

জানা যায়, অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং ঘিরে গুজরাটের জামনগরে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নিয়ে চাঁদের হাট বসেছে। অনুষ্ঠানে হাজির হয়েছেন ইভাঙ্কা ট্রাম্প, সস্ত্রীক মার্ক জাকারবার্গ, বিল গেটস, সুন্দর পিচাইসহ বড় বড় অতিথিরা। দেশের স্বনামধন্য অতিথিদের মধ্যে হাজির ছিলেন বলিউডের তিন খান শাহরুখ, আমির ও সালমান। এছাড়াও, রণবীর-দীপিকা থেকে শুরু করে বলিউডের অন্য অতিথিরাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। ক্রিকেট জগতের নক্ষত্রেরাও আমন্ত্রণ পেয়েছিলেন এই অনুষ্ঠানে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট