1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটর বাইক আরোহী তরুণী নিহত

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডলফিন ক্লিনিকের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম খাদিজা আক্তার (১৮)। তিনি তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম আরো জানান, একটি মালবাহি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় খাদিজা মোটরসাইকেলের পেছন থেকে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে তিনি গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট