1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

ছুটির দিনে ফাঁকা মেট্রোরেল

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নেই চিরচেনা মানুষের ভিড়, দীর্ঘ লাইন কিংবা মেট্রোরেলে ওঠার তাড়াহুড়া। কর্মব্যস্ততা নেই যাত্রী সেবায় নিয়োজিত মেট্রোলের কর্মকর্তা-কর্মচারীদেরও। অনেকটা স্বাচ্ছন্দ্যেই সবাই কাজ করছেন। পবিত্র শবে বরাতের ছুটির দিনে এমন চিত্রই দেখা গেছে, রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্বিবদ্যালয় এবং বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনে।

সংশ্লিষ্ট কয়েকজন বললেন, এখন পর্যন্ত মানুষের তেমন একটা ভিড় নেই। দুপুরের পর থেকে হয়তো ভিড় কিছুটা বাড়তে পারে। আর বইমেলার জন্য বিকেলে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের স্বাভাবিক সেবা কার্যক্রম চলমান রয়েছে।

আর সকাল থেকে যারা মেট্রো স্টেশনে আসছেন তাদের মধ্যে নিয়মিত যাত্রীর চেয়ে  ঘুরে দেখতে এসেছেন এমন যাত্রীর সংখ্যাই বেশি। অধিকাংশইরাই দলবেঁধে  প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছেন।

dhakapost

শামসুন্নাহার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, আমার বাসা উত্তরায়। সবসময় মেট্রোরেলেই আসা-যাওয়া করি। এমনিতে সবসময়ই ভিড় বেশি থাকে। সেজন্য গতকাল হলেই ছিলাম। ছুটির দিনের সকালে মেট্রোরেল ফাঁকা থাকবে এমন ধারণা ছিল। এখন এসে দেখছি সত্যিই মানুষজনের উপস্থিতি একেবারে নেই।

অপরদিকে, যানজটের নগরীতে আজ সড়কপথেও দেখা গেছে ভিন্ন চিত্র। সকাল থেকে একেবারেই ফাঁকা ছিল রাজধানীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এবং জনবহুল সড়কগুলো। অবশ্য গণপরিবহন কম থাকলেও দেখা গেছে রিকশার আধিপত্য। সড়কের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরাও সময় পার করছেন অনেকটা নির্ঝঞ্জাট ভাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট