1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি

চার বছর পর কলকাতার মঞ্চে গাইবেন জেমস

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

চার বছরের বিরতির পর কলকাতার মঞ্চে গাইবেন জেমস। আগামী ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্টে গাইবেন তিনি।

ফের কলকাতা সফর প্রসঙ্গে জেমস বলেন, ওপার বাংলার মানুষের সামনে বহুদিন পর হাজির হবো। আশা করছি, গানে গানে সবার মন ভরাতে পারবো।

কনসার্টটিতে নগরবাউল ছাড়াও পারফর্ম করবে কলকাতার সফলতম ব্যান্ড ‘ফসিলস’। এই ব্যান্ডের প্রধান রূপম ইসলামও জেমসের ভক্ত, অনুরাগী। ফলে গানে গানে দুই বাংলার পাশাপাশি দুই তারকার মেলবন্ধনের সাক্ষীও হবে কলকাতাবাসী।

কনসার্টের টিকিট প্ল্যাটফর্ম সূত্রে জানা গেলো, ৩ মার্চ বিকেল ৫টায় শুরু হবে শো। চলবে প্রায় মধ্যরাত অব্দি। টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ রুপি।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করতে এসেছিলেন রূপম ও তার দল ‘ফসিলস’। একই কনসার্টে কলকাতার আরেক নন্দিত ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’ও গান করেছিল।

অন্যদিকে জেমস দেশের বাইরে সর্বশেষ কনসার্ট করেছেন ১০ ফেব্রুয়ারি, মালয়েশিয়ার কুয়ালালামপুরে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট