1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

আর্জেন্টিনাসহ শতবর্ষী বিশ্বকাপের আয়োজক হতে চায় যেসব দেশ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

২০৩০ সালে ফিফার ২৪তম বিশ্বকাপ আয়োজনের যৌথ অংশীদার হতে চায় লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই গুঞ্জনটাই এবার সত্যি হলো। বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের আসরটি যৌথভাবে আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে।

মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিনিগেসের উপস্থিতিতে এই ঘোষণা দেয়া হয়।

বিশ্বকাপের শতবর্ষী আসর ২০৩০ সালের আয়োজক নির্ধারিত হবে ২০২৪ সালে। তবে সেই ২০১৭ সাল থেকে প্রাথমিকভাবে আর্জেন্টিনা ও উরুগুয়ে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছিল। এরপর এই তালিকায় যুক্ত হয় চিলি ও প্যারাগুয়ে।

বিশ্বকাপের প্রথম আসর ১৯৩০ সালে বসেছিল উরুগুয়েতে। তাই বিশ্বকাপের শত বছর পূর্তির আসরটি দক্ষিণ আমেরিকার মাটিতেই আয়োজন করতে চায় ওই চার দেশ। এর আগে ১৯৬২ সালে চিলি ও ১৯৭৮ সালে আর্জেন্টিনায় বিশ্ব আসরটি আয়োজন করা হয়েছিল। তবে প্যারাগুয়ে কখনো বৈশ্বিক আসর আয়োজন করেনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট