1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলের দ্বারপ্রান্তে রাশিয়া

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আবদিভকা দখলের দ্বারপ্রান্তে রয়েছে রুশ সেনারা। এই শহরে গত কয়েক মাস যাবত দুই দেশের সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো মুহূর্তে শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসবে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান। তিনি বলেছেন, “রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আবদিভকা।” তার দাবি, পর্যাপ্ত যুদ্ধাস্ত্রের অভাবে শহরটি হারাতে যাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ‘যতগুলো সম্ভব ততগুলো ইউক্রেনীয় জীবন বাঁচাতে’ সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

রাশিয়ার সেনারা আবদিভকার দিকে অনেকটা এগিয়ে গেছে। এখন তারা যে কোনো মুহূর্তে শহরটি ঘিরে ফেলতে পারে।

দুই বাহিনীর লড়াইয়ে আবদিভকা শহরটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের দোনেৎস্কে ঢোকার একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয় শহরটিকে। ২০১৪ সালে দোনেৎস্কের বড় একটি অংশ দখল করে রুশ সমর্থিত মিলিশিয়ারা। এরপর ২০২২ সালে এটি অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন পুতিন। এরপর রুশ বাহিনী ইউক্রেনের অনেক অঞ্চল দখল করে।

অস্ত্রের অভাবে আবদিভকা শহরের পতনের কথা জানিয়ে মার্কিন নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেছেন, “আবদিভকার পতন হতে পারে কারণ যুদ্ধরত ইউক্রেনের সেনাদের কামানের গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে। ইউক্রেনের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর জন্য রাশিয়া (এদিকে) একের পর এক সেনা পাঠিয়ে যাচ্ছে।”

যুক্তরাষ্ট্রের এ কর্মকর্তা দাবি করেছেন, কংগ্রেস ইউক্রেনের সহায়তা বিল এখনো পাস না করানোয় তারা ইউক্রেনকে নতুন করে তারা আর একটি গোলাও দিতে পারেননি। অথচ রুশ বাহিনীকে হারাতে তাদের এসব গোলা খুবই প্রয়োজনীয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট