1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ রমজানের চাঁদ দেখা গেছে, কাল রোজা শুরু তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো গণতান্ত্রিক অভিযাত্রা ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি
সর্বশেষ:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলো‌মিটার যানবাহনের ধীরগতি সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার যমুনা সেতুর দুই পাড়ে নেই যানজট, স্বস্তিতে ঘরমুখো মানুষ ঈদযাত্রায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহন, ফেরিতে উঠতে সময় লাগছে বেশি আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি হাদি হত্যার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে

ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান চীনের

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলে কয়েক ডজন প্রাণহানির পর মঙ্গলবার ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যত তাড়াতাড়ি সম্ভব সব ধরনের সামরিক অভিযান বন্ধ করা, নিরপরাধ বেসামরিক নাগরিকদের নিরাপদে রাখা এবং মানবিক বিপর্যয় রোধে সম্ভাব্য সব কিছু করার আহ্বান জানাচ্ছে বেইজিং।

এতে আরও বলা হয়, বেসামরিক নাগরিকদের ক্ষতি হয় এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়, এমন কর্মকাণ্ডের ‘বিরোধিতা ও নিন্দা’ জানায় চীন।

যুদ্ধ থেকে বাঁচতে আশ্রয়প্রার্থী ১০ লাখেরও বেশি মানুষের আবাসস্থল রাফায় স্থল অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। পরিকল্পিত এই অভিযানের ফলে রাফায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের অভিযানের পর থেকে ইসরায়েল ছিটমহলের বাকি অংশে হামলা চালানোয় ফিলিস্তিনিরা শহরটিতে আশ্রয় নিয়েছে। পরে ইসরায়েলি বোমা হামলায় ২৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি দেখা দিয়েছে।

জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি যুদ্ধ খাদ্য, পরিষ্কার পানি এবং ওষুধের তীব্র ঘাটতির মধ্যে অঞ্চলটির ৮৫% জনসংখ্যাকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে, যখন ছিটমহলের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

গত ডিসেম্বরে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে দক্ষিণ আফ্রিকা। ওই মামলায় দেশটির দাবি বিশ্বাসযোগ্য বলে একটি অন্তর্বর্তীকালীন রায়ে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট