1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

বিএনপির ৬ দিনের কর্মসূচি শুরু আজ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সরকারের পদত্যাগ, নেতা-কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত-বাংলাদেশ ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির ছয়দিনের কর্মসূচি শুরু হচ্ছে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)।

ঢাকাসহ সব মহানগরে মঙ্গলবার থেকে টানা দুদিন লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি।

 

বিএনপির সঙ্গে একই কর্মসূচি পালন করবে এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার ও আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি সব জেলা শহরে এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে একই কর্মসূচি পালন করবে দলটি।

এছাড়া ভারত-মিয়ানমার সীমান্তে দেশ দুটির সীমান্তরক্ষীদের ছোড়া গুলিতে নিহত বাংলাদেশিদের স্মরণে ১৬ ফেব্রুয়ারি জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আয়োজন করবে দলটি।

গত রোববার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের পর বিএনপি সবশেষ গত ৩০ জানুয়ারি সংসদ অধিবেশন শুরুর দিন ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিলে কর্মসূচি পালন করে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট